২০ মার্চের মধ্যে সকল ধরনের অ প রা ধ বন্ধ হবে: ওসি বাহুবল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

২০ মার্চের মধ্যে সকল ধরনের অ প রা ধ বন্ধ হবে: ওসি বাহুবল

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১০:১৪:৫০ পূর্বাহ্ন

২০ মার্চের মধ্যে সকল ধরনের অ প রা ধ বন্ধ হবে: ওসি বাহুবল

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবলে অপরাধ কর্মকান্ড বন্ধ ও প্রতিরোধের লক্ষ্যে ৬নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় উপজেলার মিরপুর ইউনিয়ন অফিস সভাকক্ষে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়।

মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শামিম আহমেদের সভাপতিত্বে ও বিট অফিসার এস আই মোকসেদ পিপিএম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাহুবল-নবীগঞ্জ সার্কেল মোঃ জহিরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। সভায় উপস্হিত উপস্থিত থেকে মিরপুর এলাকার বিভিন্ন অপরাধ কর্মকান্ড তুলে ধরেন  বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ, মিরপুর বাজারের ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ।

বক্তরা বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মিরপুর বাজার। এই এলাকায় বর্তমানে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ বাজারে কেনা-কাটা করতে আসছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি আপনারা অপরাধ দমনে আপনাদের সর্বোচ্চ আইন প্রয়োগ করবেন। অপরাধ দমনে আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব।

ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সেক্টর মাঠে কাজ করছে। বাহুবলে আইনশৃংখলা ভালো রাখতে ও সকল প্রকার অপরাধ দমন করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি অনুরোধ করব বাহুবলকে ভালো রাখতে আমাদের পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, বাহুবলের গুরুত্বপূর্ণ স্হান মিরপুর। আগামী ২০ মার্চ এর মধ্যে মিরপুর এলাকার সকল ধরনের অপরাধ বন্ধ হবে। আর কোন অপরাধী কোন অপরাধ করতে পারবেনা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়