বেতন ছিল ৭৫ টাকা, সেখান থেকে ৯৯টি বাড়ির মালিক মিকা সিং!
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১০ AM

বেতন ছিল ৭৫ টাকা, সেখান থেকে ৯৯টি বাড়ির মালিক মিকা সিং!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ১১:৫৪:৫৪ AM

বেতন ছিল ৭৫ টাকা, সেখান থেকে ৯৯টি বাড়ির মালিক মিকা সিং!

ছবি : সংগৃহীত


কোনও ব্যক্তির একটি বাড়ি থাকতে পারে। কখনও আবার বাড়ির সংখ্যা তিন-চারটাও হতে পারে। তবে নাম যদি মিকা সিং হয়, তাহলে সেক্ষেত্রে চমক থাকতেই পারে।  সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিকা দাবি করেছেন, তার মালিকানাধীন মোট বাড়ির সংখ্যা ৯৯টি!

সাক্ষাৎকারে মিকা জানিয়েছেন, তিনি রিয়্যাল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে শুরুতে তার কোনও ধারণা ছিল না যে, কোনওদিন এমন বিপুল সংখ্যক বাড়ির মালিক হবেন।

মিকা বলেন, ‘আশা করি সংখ্যাটা কোনওদিন ১০০ পেরিয়ে যাবে। যখন শুরু করি, তখন আমার বেতন ছিল ৭৫ টাকা! তখন খুব বেশি কিছু ভাবিনি। কারণ সেই সময় ওই টাকাটাই আমার কাছে অমূল্য ছিল।’ এই গায়ক জানান, কঠিন দিনগুলো পেরিয়ে ২০১২ সালে তিনি প্রথম একটি ফ্ল্যাট কিনেছিলেন।

মিকার কথায়, ‘এখনও ওই বাড়িটা আমার এতটাই পছন্দের যে, সেখানে আমি মোট ৬টি ফ্ল্যাট কিনেছি।’  মিকা অর্থের গুরুত্ব জানেন। তাই বিনিয়োগের জন্য তিনি বাড়িকেই বেছে নিয়েছেন। গায়কের কথায়, ‘কেউ সোনা, চশমা এমনকি জুতা কিনে টাকা খরচ করেন। আমার একটা ১০০ একরের জমি রয়েছে।’  তবে এই জমি থেকে যে প্রায় দেড়শোটি পরিবারের উপার্জন হয়, সে কথাও স্পষ্ট করেছেন মিকা।


উল্লেখ্য, শিল্পীর ৯৯তম বাড়িটির অন্দরসজ্জা করেছেন শাহরুখ খানের ঘরনি গৌরী খান। তার প্রতিষ্ঠানকেই প্রতিটি বাড়ির সাজসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানান গায়ক। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত