মৌলভীবাজারে ট্রাস্কফোর্সের অ ভি যা ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ট্রাস্কফোর্সের অ ভি যা ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ১১:৪০:১৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ট্রাস্কফোর্সের অ ভি যা ন

ছবি: নিজস্ব


মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে ট্রাস্কফোর্সের বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার  টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ( ৫ মার্চ )  দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এর লক্ষে ট্রাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু। এসময় ট্রাস্কফোর্স বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং কৃষি বিপণন আইনে মোট ৫টি মামলায় ৪৩ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকট, ভেজাল খাদ্য পরিহারসহ ভোক্তাদের হয়রানি রোধে বাজার নিয়ন্ত্রণে জেলার ৭ উপজেলায় বাজার মনিটরিংয়ে নেমেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। রমজানমাস জুড়েই বাজার মনিটরিংয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার