মৌলভীবাজারে আন্তজার্তিক নারী দিবস পালিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আন্তজার্তিক নারী দিবস পালিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ০৪:৪৭:২৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আন্তজার্তিক নারী দিবস পালিত

ছবি: নিজস্ব


সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস-২০২৫। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’।

শনিবার (৮ মার্চ) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক শাহেদা আকতারের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

এ সময় তিনি বলেন, নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতি গঠনে এই নারীরা অসামান্য অবদান রেখে চলেছেন।বর্তমান সময়ে দাঁড়িয়ে নারীরা আজ অনেকটাই মুক্ত হয়েছে অশিক্ষার অভিশাপ থেকে, যুক্ত হয়েছে সমাজ ও দেশ নির্মাণের প্রতিটি ক্ষেত্রে।নারীর সাহচার্য ছাড়া পুরুষ কখনো জয়ী হতে পারেনি। নারী প্রেরণার উৎস। তাই তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন-‘কোনকালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারি; প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়ালক্ষ্মী নারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, প্রশিক্ষনার্থী শাহ মাজিদুন্নেছা, তাসফিন খানম, ঐশী রানী পাল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার