সাংবাদিকের ২ টি সহ একই রাতে ৪টি গরু চু রি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সাংবাদিকের ২ টি সহ একই রাতে ৪টি গরু চু রি

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ১০:৩৫:২০ পূর্বাহ্ন

সাংবাদিকের ২ টি সহ একই রাতে ৪টি গরু চু রি

ছবি: নিজস্ব


কুলাউড়ায় একই রাতে সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের দুইটি চা-বাগান থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) ভোরে ওই ইউনিয়নের তিলকপুর চা বাগানের সাংবাদিক মিন্টু দেশোয়ারার বাড়ি থেকে দুইটি এবং পার্শ্ববর্তী চাতলাপুর চা বাগানের টাঙ্কি টিলার ঝন্টু রবিদাসের দুইটিসহ প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ৪টি গরু চুরি হয়। 

চুরি হওয়া গরুর মালিক সাংবাদিক মিন্টু দেশোয়ারা জানান, চুরি হওয়া দুটি ষাঁড় গরুই ছিলো তার একমাত্র সম্পদ। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। গরু চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, চুরির পর আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নেই এবং শনিবার দিনব্যাপী চা বাগান পঞ্চায়েত, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকেও অবহিত করি।

আরেক মালিক চাতলাপুর চা বাগানের ঝন্টু রবিদাস জানান, ওই রাতে আমারও দুইটি গরু চুরি হয়েছে। গরু দুইটিই আমার শেষ সম্বল ছিলো। দুটি গরুর বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা। আমি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, চোরাই গরুগুলো উদ্ধারে পুলিশের অভিযান রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার