জগন্নাথপুরে ডা কা তি মা ম লা য় ১০ বছরের দ*ণ্ডপ্রাপ্ত আ সা মি গ্রে*প্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

জগন্নাথপুরে ডা কা তি মা ম লা য় ১০ বছরের দ*ণ্ডপ্রাপ্ত আ সা মি গ্রে*প্তার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ১১:০৮:৫৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ডা কা তি মা ম লা য় ১০ বছরের দ*ণ্ডপ্রাপ্ত আ সা মি গ্রে*প্তার

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) দুপুরে তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে গতকাল শনিবার বিকেলে তাঁকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে।বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা  বলেন, নজরুল ইসলাম একজন চিহ্নিত ডাকাত। ২০১৩ সালের একটি ডাকাতি মামলায় তিন বছর আগে তাঁর বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা দণ্ড এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজার রায় হয়। এরপর থেকে তিনি পলাতক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী