ছাতকে কিশোরীকে ধ র্ষ ণে র অভি*যোগে মসজিদের ইমাম আ ট ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

ছাতকে কিশোরীকে ধ র্ষ ণে র অভি*যোগে মসজিদের ইমাম আ ট ক

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১০:১৩:৫৬ পূর্বাহ্ন

ছাতকে  কিশোরীকে ধ র্ষ ণে র অভি*যোগে মসজিদের ইমাম আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদের হুজরা খানায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ।

আটক শফিকুর সিলেটের গোয়াইনঘাট থানার বানী গ্রামের বাসিন্দা। তিনি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মসজিদটিতে রমজান মাস উপলক্ষ্যে পবিত্র কোরআন শিক্ষার আয়োজন করা হয়। সেখানে কোরআন শিখতে আসত ধর্ষণের শিকার কিশোরী। অভিযুক্ত ইমাম শফিকুর রহমান ভুক্তভোগী কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এরমধ্যে গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে যোহরের নামাজের বিরতিতে অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বের হয়ে গেলে কৌশলে মসজিদের হুজরা খানায় ওই কিশোরীকে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়। কিশোরী ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কুরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। কিন্তু শনিবার(৮ মার্চ) তারিখে একইভাবে সে আবারও তাকে হুজরা খানায় নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করে। পরে গতকাল রবিবার (০৯ মার্চ) বিকালে বিষয়টি পরিবারকে জানালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ  বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আসামি গ্রেপ্তার আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরীকে মেডিকেলে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী