বড়লেখায় ও মাগুরায় শিশু ধ র্ষ ণে জড়িতদের ফাঁ সি র দাবিতে বি ক্ষো ভ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

বড়লেখায় ও মাগুরায় শিশু ধ র্ষ ণে জড়িতদের ফাঁ সি র দাবিতে বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১০:৩০:০৯ পূর্বাহ্ন

বড়লেখায় ও মাগুরায় শিশু ধ র্ষ ণে জড়িতদের ফাঁ সি র দাবিতে বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় ৩ বছরের ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে গতকাল রোববার রাত ১০টায় বড়লেখা পৌরশহরে এই বিক্ষোভ মিছিল হয়। এসময় বিক্ষোভকারীরা ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। 

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব তামিম আহমেদ, ইউপি সদস্য কামাল আহমদ, তরুণ সমাজসেবক কয়েছ আহমদ, ছাত্র প্রতিনিধি আরাফাত আহমদ, সাইদ আহমদ শিপু, মান্না আমিন, মুন্না আহমদ ও সোয়েব আহমদ প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি বড়লেখায় ও মাগুরায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনা আমাদের জন্য লজ্জার। আমরা দ্রুত এই নরপশুদের ফাঁসি চাই। যাতে পরবর্তীতে কেউ আর এরকম সাহস না দেখায়। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার