জেলা পু লি শে র মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

জেলা পু লি শে র মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ১০:২৯:১৮ পূর্বাহ্ন

জেলা পু লি শে র মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা

ছবি: নিজস্ব


গতকাল বুধবার (১২ মার্চ)  দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মৌলভীবাজার জেলা পুলিশের ফেব্রুয়ারি ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলার  পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা মহোদয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার ফেব্রুয়ারি /২০২৫ মাসে জেলার ০৭ থানাসহ অন্যান্য ইউনিট ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়।

অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলবি মামলা ও জিডি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া পবিত্র রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন,পিপিএম,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার(শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার