ভা র তে ছয় বাংলাদেশি নাগরিক গ্রে প্তা র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ AM

ভা র তে ছয় বাংলাদেশি নাগরিক গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ১১:৪৮:১৩ AM

ভা র তে ছয় বাংলাদেশি নাগরিক গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শ্রীভূমি জেলা থেকে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। চার নারীসহ ছয় বাংলাদেশিকে গ্রেপ্তারের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন।

এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা সীমান্ত সুরক্ষায় রাজ্যের নিরাপত্তা বাহিনীর নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। শ্রীভূমি পুলিশ আজ সীমান্ত এলাকা থেকে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। পরে সকালের দিকে অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘‘ভারতের সীমান্ত সুরক্ষায় আসাম পুলিশ ২৪ ঘণ্টা সতর্কতা অবলম্বন করছে।’’

গ্রেপ্তারকৃতরা বাংলাদেশিরা হলেন, আঁখি, মিষ্টি খাতুন, ইব্রাহিম শেখ, মোহাম্মদ ইয়াকুব, রেশমা বেগম এবং লিপি খান। আসামে অবৈধ অভিবাসন রোধে চলমান অভিযানের অংশ হিসেবে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার ও প্রত্যাবাসন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা।

তিনি বলেছেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও আসাম পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

ভারতের হালনাগাদ জাতীয় নাগরিকত্ব আইন (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়নের পর থেকে রাজ্য সরকার অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরতের প্রচেষ্টা জোরদার করেছে।

দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের এক হাজার ৮৮৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার পর এই সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত