সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র্যাব-৯, সিলেট। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে জগন্নাথপুর থানাধীন শ্রীরামসি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত জগন্নাথপুর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




