জুড়ীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

জুড়ীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ০৭:৪২:০৬ পূর্বাহ্ন

জুড়ীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের জুড়ীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে সাগরনাল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান। 

সাংবাদিক সম্মেলনে সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন বলেন, গতকাল আমার বিরুদ্ধে করা একটি মিথ্যা সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট। আমি এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হলো, গত ১৫ মার্চ শনিবার পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায় ও গরীব জনসাধারনের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ চাল সরকার কর্তৃক নির্ধারিত ট্যাগ অফিসার ও সকল ইউপি সদস্যের উপস্থিতিতে বন্টন করা হয়েছে। সুন্দর ও সফলভাবে আমরা বিতরণও করেছি। কিন্তু দুঃখের বিষয় আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল এত ভালো একটি কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ভাবে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদের পাশাপাশি ওই কুচক্রি মহল উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি মিথ্যা অভিযোগও দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে কুচক্রি মহলের ষড়যন্ত্র বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।  

উত্তর সাগরনাল গ্রামের আব্দুল কাইয়ুম ও জফর আলী সংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে সামস উদ্দিন আহমদের দেওয়া অভিযোগে আমাদের নাম ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আমরা অবগত নই। চাল বিতরণে কোন অনিয়ম হয়নি। সমান হারে সবাইকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার