বড়লেখায় শিলা বৃষ্টিতে ক্ষ তি গ্র স্ত পরিবারের পাশে তারেক রহমান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

বড়লেখায় শিলা বৃষ্টিতে ক্ষ তি গ্র স্ত পরিবারের পাশে তারেক রহমান

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১১:৩৭:১৩ পূর্বাহ্ন

বড়লেখায় শিলা বৃষ্টিতে ক্ষ তি গ্র স্ত পরিবারের পাশে তারেক রহমান

ছবি: নিজস্ব


বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সহযোগিতা করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী বেলাল ফরিদী। 

তারেক রহমানের নির্দেশে রোববার (১৬ মার্চ)  দুপুরে স্থানীয় ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও সাবেক বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিফজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, সদস্য দুলাল আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান খালেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত ফাহিম, যুবদল নেতা রুহুল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আবির প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার