রাজনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

রাজনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ০২:৪১:৩২ পূর্বাহ্ন

রাজনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল


মৌলভীবাজারের রাজনগরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রাজনগর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) কলেজ পয়েন্টে উপজেলা বিএনপি ও অঙ্গ অসহযোগী সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

জেলা আহ্বায়ক কমিটির সদস্য আসরাফুজ্জামান খান নাহাজের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান।

বিএনপি নেতা আব্দুস সালাম উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা মোশাররফ হোসেন বাদসা, মুহিতুর রহমান হেলাল, বাবু স্বাগত কিশোর দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বাবর ও উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীন।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জগলু তরফদার, উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাবুদ্দিন আহমদ, কৃষকদলের নেতা মোনায়েম কবির প্রমুখ। মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনের দেড় হাজার নেতাকর্মী ও সমর্থক।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার