নিজ হাতে তিন সন্তানকে হ*ত্যা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ AM

নিজ হাতে তিন সন্তানকে হ*ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ০৪:১১:৪৫ AM

নিজ হাতে তিন সন্তানকে হ*ত্যা

ছবি : সংগৃহীত


মিশরের খানকায় নিজ হাতে তিন সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে ২৯ বছর বয়সী সুজান নামে এক নারীকে আটক করে মানসিক হাসপাতালে পাঠিয়েছে ক্যালিউবিয়া জেলার খানকা থানার পুলিশ।

মিশরের স্থানীয় ইয়ুম- সাবাহ পত্রিকা জানায়, গত শনিবার ভোরে ক্যালিউবিয়া জেলার খানকার কাফর ইল হামজা এলাকার এজবেত এল মানতাউইতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় একে একে শ্বাসরোধ করে তিন সন্তানকে করে হত্যা করে মা সুজান। নিহতরা হলেন- শাহদ সালেহ মাহমুদ (১২), মাহমুদ সালেহ মাহমুদ (৭) এবং আয়া মাহমুদ সালেহ (৫)।

সুজান তার তিন সন্তানকে হত্যা করার পর তার স্বামীর জন্য সেহরি তৈরি করেন এবং একসাথে সেহরি খেয়ে‌ গ্রেফতার এড়াতে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত নারী পালিয়ে গিয়ে তার এক আত্মীয়কে ঘটনাটি জানালে সেই আত্মীয় তাৎক্ষণিক শিশুদের বাবাকে জানানোর পরেই উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু তারা এরই মধ্যে মারা যান।

মিশরের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুজান মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে, যা তাকে এই অপরাধ করতে প্ররোচিত করতে পারে। যাকে গুরুতর মানসিক অবনতি হিসাবে বর্ণনা করা হয়েছে।ময়নাতদন্তের পর মরদেহগুলো দাফন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,