গা*জা থেকে ই স রা য়ে লে র*কে ট নিক্ষেপ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ AM

গা*জা থেকে ই স রা য়ে লে র*কে ট নিক্ষেপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ০৭:৩৯:১৯ AM

গা*জা থেকে ই স রা য়ে লে র*কে ট নিক্ষেপ

ছবি : সংগৃহীত


দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব লক্ষ্য করে তিনটি দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরমধ্যে একটি রকেট আটকে দিতে সমর্থ হয় দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বাকি দুটি রকেট খোলা স্থানে পড়েছে বলে দাবি করেছে তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাসের রকেট হামলায় কেউ হতাহত হয়নি। গত সোমবার মধ্যরাতে গাজায় বর্বর বোমাবর্ষণ করে ইসরায়েল। এরপর গতকাল বুধবার গাজায় ফের স্থল হামলা শুরু করে তারা। ওই সময় গাজাকে দুই ভাগ করে তৈরি করা কথিত ‘নেতজারিম করিডর’-টি পুনরায় দখল করে ইসরায়েলি সেনারা। সেখানে তারা বর্তমানে অবস্থান নিয়ে আছে। এতে করে গাজা আবারও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সোমবারের সেই ভয়াবহ গণহত্যা ও পরের দুইদিনের হত্যাযজ্ঞের পর এবারই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি এ গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় চালানো এ রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস। তারা জানিয়েছে, গাজাবাসীর ওপর নতুন করে চালানো গণহত্যার জবাব দিতে রকেট ছোড়া হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৪ সালের ৭ অক্টোবরের পর আজই প্রথম ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস। ওইদিন অপারেশন আল আকসা ফ্লাডের প্রথম বর্ষপূর্তির দিন রকেট নিক্ষেপ করেছিল তারা।

তিনটি রকেট ছোড়ার পর সেগুলোর ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে ইসরায়েলের পুলিশ। অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, আজ ভোর থেকে ৮৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। যার অর্থ গত তিনদিনে দখলদাররা এক হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। যারমধ্যে শিশুর সংখ্যা দুইশরও বেশি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,