কৃষ্ণ সাগরে নৌপরিবহন নিয়ে বৈঠকে বসছে রা শি য়া-ই উ ক্রে ন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ AM

কৃষ্ণ সাগরে নৌপরিবহন নিয়ে বৈঠকে বসছে রা শি য়া-ই উ ক্রে ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১২:১৭:২৮ PM

কৃষ্ণ সাগরে নৌপরিবহন নিয়ে বৈঠকে বসছে রা শি য়া-ই উ ক্রে ন

ছবি : সংগৃহীত


কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবে আগামী সপ্তাহে আলোচনায় বসবে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আগামী সোমবার (২৪ মার্চ) একইদিনে দুদেশের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন মধ্যস্থতাকারীরা পৃথক বৈঠকে বসবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ তথ্য নিশ্চিত করেছে মস্কো, কিয়েভ দুই সূত্রই। কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা হবে এই পৃথক পৃথক বৈঠকে। এছাড়াও, দ্বিপাক্ষিক ইস্যুতেও চলবে কথাবার্তা।

চলতি মাসেই সৌদি আরবের জেদ্দায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় কিয়েভ। পরবর্তীতে সম্মতি জানায় মস্কোও।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পরস্পরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা থামাতে রাজি হন রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,