গা*জায় ই*সরায়েলি হা*মলাকে পূর্ণ সমর্থন ট্রাম্পের
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ AM

গা*জায় ই*সরায়েলি হা*মলাকে পূর্ণ সমর্থন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ০২:৫২:০২ AM

গা*জায় ই*সরায়েলি হা*মলাকে পূর্ণ সমর্থন ট্রাম্পের

ছবি সংগৃহীত


ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর আগ্রাসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’ আছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছে তুর্কি ভিত্তিক সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ড।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণ পুনরায় শুরু করার বিষয়টিকে পূর্ণ সমর্থন করেন। এ ছাড়া গত মঙ্গলবার থেকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের গণহত্যার জন্য হামাসকে দায়ী করেছেন তিনি।

ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লিভিট বলেন, ‘তিনি ইসরায়েল ও আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) এবং সাম্প্রতিক দিনগুলোতে তাদের গৃহীত পদক্ষেপগুলোকে সম্পূর্ণ সমর্থন করেন।’

চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল তা একতরফাভাবে লঙ্ঘন করে এবং গত মঙ্গলবার থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে প্রায় ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। যার মধ্যে ২০০ শিশুও রয়েছে এবং আহত হয়েছেন আরও ১০৪২ জন।

এছাড়া বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু রয়েছে। 

হোয়াইট হাউসের এই প্রেস সেক্রেটারি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে স্পষ্ট করে বলেছেন— যদি তারা সমস্ত জিম্মিকে মুক্তি না দেয় তবে তাদের চড়া মূল্য দিতে হবে এবং দুর্ভাগ্যবশত, হামাস গণমাধ্যমে জীবন নিয়ে খেলা করাকেই বেছে নিয়েছে।

লিভিট আরও বলেন, এই পরিস্থিতিতে সম্পূর্ণরূপে দোষ হামাসের। প্রেসিডেন্ট ট্রাম্প চান— ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দি সকল জিম্মিকে মুক্তি দেওয়া হোক।

এদিকে বৃহস্পতিবারের রক্তাক্ত ঘটনার বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উত্তরাঞ্চলের জরুরি পরিষেবার প্রধান ফারেস আওয়াদ বলেন, বেইত লাহিয়ার জনগণের জন্য এটি ছিল এক রক্তাক্ত রাত। উদ্ধারকারীরা এখনও ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছেন। পরিস্থিতি ভয়াবহ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,