অষ্ট্রেলিয়ার ভি সা আরও সহজ হলো
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ AM

অষ্ট্রেলিয়ার ভি সা আরও সহজ হলো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১০:৪৮:০১ AM

অষ্ট্রেলিয়ার ভি সা আরও সহজ হলো

ছবি : সংগৃহীত


এখন থেকে অস্ট্রেলিয়ার ভিসা ভারতের দিল্লির পরিবর্তে ঢাকা থেকেই দেওয়া হবে।গত বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। এতে বাংলাদেশিদের জন্য অষ্ট্রেলিয়ার ভিসা প্রাপ্তি আগের তুলনায় অনেক সহজ হয়েছে।

আগে দিল্লি থেকে অষ্ট্রেলিয়া ভিসা সেকশনের কর্মকর্তারা আবেদনকারীর বিভিন্ন তথ্য সংগ্রহ ও তদন্ত করতেন। আবেদনকারীর পেশা সংশ্লিষ্ট সোর্সগুলোতে দিল্লি থেকে ফোন দিয়ে তদন্ত করতেন কর্মকর্তারা। এখন থেকে দিল্লির পরিবর্তে ঢাকাস্থ কর্মকর্তারা এ কাজ করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়,গত  বৃহস্পতিবার (২০ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের ফোনালাপ হয়। এ সময় টনি বার্ক জানান, এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ করা হবে।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে উপদেষ্টা পরিষদকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কাছে এই অনুরোধ করেছিলেন।এর আগে, অস্ট্রেলিয়া নয়াদিল্লিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ করত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,