সিলেটে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগে কাস্টমস কর্মকর্তাকে মা র ধ র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

সিলেটে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগে কাস্টমস কর্মকর্তাকে মা র ধ র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১২:৪৯:২২ অপরাহ্ন

সিলেটে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগে কাস্টমস কর্মকর্তাকে মা র ধ র

ছবি : সংগৃহীত


হবিগঞ্জে মধ্যরাতে প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা শামীম আল মামুনকে ঘেরাও করে মারধর করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টায় শহরের ঘাটিয়াবাজার এলাকার এসডি প্লাজা নামে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযুক্ত শামীম আল মামুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক পদে কর্মরত রয়েছেন।  

জানা গেছে, শহরের ঘাটিয়া বাজার এলাকার এসডি প্লাজা নামক ওই ব্যবসা প্রতিষ্ঠানটির সামনে শত শত ব্যবসায়ী, কর্মচারী, ক্রেতা ও সাধারণ জনগন ওই কর্মকর্তাকে ঘেরাও করে রাখে। এসময় উত্তেজিতরা  ভুয়া, ভুয়া স্লোগান দিয়ে তাকে মারধরের চেষ্টা করেন। পরে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করেন। এক পর্যায়ে ওই কর্মকর্তাকে পুলিশের পিকআপভ্যানে তুলে নেওয়ার সময় কয়েকজন উত্তেজিত জনতা তাকে মারধোর করেন। এদিকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান কাস্টমস এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

এসডি প্লাজার মালিক শুভ দাশ জানান- শামীম আল মামুন এক সপ্তাহ আগে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে একা গিয়ে কাগজপত্র খতিয়ে দেখেন। এরপর বিভিন্ন ধারায় মামলা দায়েরের হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেদিন টাকা দেওয়া হয়নি। 

পরে সোমবার রাতে আরেক দফায় দোকানটিতে গিয়ে ঘুষের টাকার জন্য চাপ দেন ওই কর্মকর্তা। এ সময় দোকানের লোকজন ও কাস্টমস কর্মকর্তার মধ্যে উত্তেজনা দেখা দিলে কয়েকশ লোক এগিয়ে এসে তাকে ঘেরাও করে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে। 

যদিও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা শামীম আল মামুনের দাবী তিনি দায়িত্ব পালনে এসডি প্লাজায় গিয়েছিলেন। তিনি কোন ঘুষ দাবী করেন নি। তবে মধ্যরাতে ওই কর্মকর্তা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কাগজপত্র দেখার বিষয়টি সন্দেহের নজরে দেখছেন স্থানীয়রা। 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বলেন- বিষয়টি ভুলবুঝাভুঝি হয়ে থাকতে পারে। তবে বিষয়টি ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে নিয়ে মিমাংসা করা হবে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার