মৌলভীবাজার বি এ ন পি তে কোন পকেট কমিটি হবেনা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

মৌলভীবাজার বি এ ন পি তে কোন পকেট কমিটি হবেনা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ১২:২০:৫০ অপরাহ্ন

মৌলভীবাজার বি এ ন পি তে কোন পকেট কমিটি হবেনা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে বিএনপিতে কোন পকেট কমিটি আর হবেনা বলে সাফ জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রত্যাশা ব্যক্ত করেন ঐক্যবদ্ধ বিএনপির। তিনি বলেন ইতিমধ্যে সবার মতামতের ভিত্তিতে ভোটের মাধ্যমে বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে।

বুধবার (২৬ মার্চ) বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন জেলা বিএনপির শীর্ষ এই নেতা।

ভিপি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলাল এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, গণ অধিকারের জেলা সভাপতি অপু রায়হান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মনোয়ার আহমেদ রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আহমদ বিলাল, জামায়াতে ইসলামীর আলা উদ্দিন শাহ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মোশাররফ হোসেন বাদশা, মুহিতুর রহমান হেলাল, মতিন বক্স, স্বাগত কিশোর দাস চৌধুরী ও জেলা ছাত্রদল সভাপতি মোঃ রুবেল মিয়া।

প্রায় ১৭ বছর পর কয়েক হাজার দলীয় নেতাকর্মী নিয়ে খোলা আকাশের নিচে এই ইফতার মাহফিলের আয়োজন করেন ভিপি মিজান। বিগত বছরগুলোতে ফ্যাসিবাদ আমলে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের হামলা আর পুলিশি নিপীড়নের কারণে দলটির নেতাকর্মীরা ছিলেন রাজপথ থেকে অনেকটা বিতারিত। মিথ্যা মামলার আসামি হয়ে অনেকে ছিলেন কারাগারে। কেউবা ছিলেন পলাতক।

ইফতার মাহফিলের পূর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন, টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা আকিল উদ্দিন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার