মৌলভীবাজারে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণের ৯ম গ্রেডে উন্নিতকরনের দাবিতে স্মারকলিপি প্রদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণের ৯ম গ্রেডে উন্নিতকরনের দাবিতে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ১০:০৫:৫৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণের ৯ম গ্রেডে উন্নিতকরনের দাবিতে স্মারকলিপি প্রদান

ছবি: নিজস্ব


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণের ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নিতকরনের দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। 

এ সময় তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ১৯৭৮ সালে সৃষ্টি করা হয়। পরবর্তীতে ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এরপর থেকে দীর্ঘ ৩০ বছর ধরে ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা, আহাম্মেদ আলী, জোতিষ রঞ্জন দাশ, কাজী নাদিমুল হক, আরতি ব্যানার্জি ও মো: রাজিব মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার