গা*জায় যু*দ্ধবিরতি চান ৬৯ শতাংশ ই*সরাইলি
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

গা*জায় যু*দ্ধবিরতি চান ৬৯ শতাংশ ই*সরাইলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ০১:৫০:৫৪ AM

গা*জায় যু*দ্ধবিরতি চান ৬৯ শতাংশ ই*সরাইলি

ছবি সংগৃহীত


ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন ৬৯ শতাংশ ইসরাইলি। অন্যদিকে এই চুক্তির বিরোধিতা করছেন ২১ শতাংশ ইসরাইলি। 

শুক্রবার (২৮ মার্চ) চ্যানেল ১২-তে সম্প্রচারিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

এমনকি জোটের ভোটারদের মধ্যেও, সংখ্যাগরিষ্ঠ (৫৪ শতাংশ) এই ধরনের পদক্ষেপকে সমর্থন করে, আর বিরোধিতা করে ৩২ শতাংশ। 

তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দীর্ঘদিন ধরে ৫৯ জন জিম্মিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে গাজা যুদ্ধের অবসানের প্রস্তাব প্রত্যাখান করে আসছে।  তাদের দাবি, উপত্যকাটির ক্ষমতা থেকে হামাসকে সরিয়ে দেওয়া হলেই কেবল যুদ্ধ শেষ হতে পারে, যাতে তারা ইসরাইলের জন্য আর কোনও হুমকি তৈরি করতে না পারে। 

ধারণা করা করা হচ্ছে হামাসে হাতে জিম্মি ৫৯ জনের মধ্যে এখনও ২৪ জন জীবিত আছে। 

এছাড়া ইসরাইলি সরকার যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা করতেও অস্বীকৃতি জানিয়েছে - যদিও তারা মূল চুক্তির অধীনে এটি করতে সম্মত হয়েছিল।  দ্বিতীয় ধাপে যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে সম্পূর্ণ ইসরাইলি সেনা প্রত্যাহারের বিনিময়ে অবশিষ্ট জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল।  আর চুক্তির তৃতীয় ধাপে উভয় পক্ষের হাতে আটক মৃতদেহ বিনিময়ের কথা ছিল। 

তবে নেতানিয়াহু প্রথম পর্যায়ের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির মাধ্যমে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার চেষ্টা করেছেন, যার ফলে ইসরাইল  পরবর্তীতে হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে পারবে। সরকারের যুক্তি, অবশিষ্ট জিম্মিদের মুক্তির বিনিময়ে এখনই যুদ্ধ শেষ করতে রাজি হলে হামাস ক্ষমতায় থাকতে পারবে। হামাস এখনও পর্যন্ত এই ধরনের যেকোনও চুক্তি প্রত্যাখ্যান করেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,