যেসব দেশে আজ ঈদ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৯ AM

যেসব দেশে আজ ঈদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ১২:৪৫:২২ PM

যেসব দেশে আজ ঈদ

প্রতীকী ছবি


রোজার মাস শেষে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় অনেক মুসলিম দেশেই আজ রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। এসব দেশে শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ পালিত হচ্ছে। 

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ দেখার ওপরই ঈদুল ফিতর পালনের বিষয়টি নির্ভর করে। বিশ্বের ১৮০ কোটি মুসলিম ধর্মীয় উৎসব, রীতিনীতি, অনুশাসনের জন্য অনুসরণ করেন ইসলামিক চন্দ্র বর্ষপঞ্জী। এর ফলে মুসলিমদেশগুলোসহ পুরো বিশ্বে একই দিনে ঈদ পালন হয় না।

শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ১১টি দেশে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে। ফলে এসব এসব দেশে আজ রোববার ঈদ উদযাপিত হচ্ছে। যার মধ্য রয়েছে- সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি), ইরাক (কুর্দি সরকার পরিচালিত অঞ্চল)।

এছাড়া আগামীকাল সোমবার (৩১ মার্চ) যেসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সেগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মিশর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া,  মালয়েশিয়া, ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি এবং শিয়া সম্প্রদায়), তিউনিসিয়া, লিবিয়া।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,