কমলগঞ্জে দ্রু তগ তি র মোটরসাইকেলের ধা ক্কা য় চা শ্রমিক নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

কমলগঞ্জে দ্রু তগ তি র মোটরসাইকেলের ধা ক্কা য় চা শ্রমিক নি হ ত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৫ ১০:৪৫:০১ পূর্বাহ্ন

কমলগঞ্জে দ্রু তগ তি র মোটরসাইকেলের ধা ক্কা য় চা শ্রমিক নি হ ত

প্রতীকী ছবি


বেপরোয়া গতিতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বস্তি থেকে কাজ করে ফেরার পথে সোমবার সন্ধ্যায় রাস্তার পার্শ্ব দিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে বিনোদ বাউরী নামে এক চা শ্রমিক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেল জব্দ করেছে। নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও পুলিশ সিলেট মেট্রো-ল, ১১-৫১৮৪ সাইকেলটি জব্দ করেছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন হাওলাদার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হচ্ছে। মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছেন। তবে মোটর সাইকেল জব্দ করা হয়েছে এবং ঘাতক সাইকেল চালককে বের করার চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার