শান্তিগঞ্জে আ.লীগের উপদেষ্টা ছোয়াব আলী গ্রে ফ তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শান্তিগঞ্জে আ.লীগের উপদেষ্টা ছোয়াব আলী গ্রে ফ তা র

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ১০:২৩:২৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে আ.লীগের উপদেষ্টা ছোয়াব আলী গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ছোয়াব আলী (৬৫ ) কে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। 

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ৷ ছোয়াব আলী পাথারিয়া গ্রামের মৃত আরব আলীর পুত্র ও আইনজীবী শফিকুল ইসলামের বাবা৷ 

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় ছোয়াব আলীকে গ্রেফতার করা হয়েছে৷ আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে৷ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার