নবীগঞ্জে না শ ক তা র মা*মলায় আ. লীগ নেতা গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

নবীগঞ্জে না শ ক তা র মা*মলায় আ. লীগ নেতা গ্রে ফ তা র

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ০৫:০২:৫০ পূর্বাহ্ন

নবীগঞ্জে না শ ক তা র মা*মলায় আ. লীগ নেতা গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ মিয়া ওরফে চাদ উদ্দিনকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মৃত ইছমত উল্লার পুত্র।

সোমবার (৭ এপ্রিল) সন্ধায় ইনাতগঞ্জ পূর্ব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত চাদ মিয়া বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি নাশকতা মামলার (মামলা নং-১৫) সন্দেহভাজন আসামি।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামীলীগ সরকারের শাসনামলে চাদ মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও আদালতে চলমান রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মানব পাচারের (আদম ব্যবসা) অভিযোগও রয়েছে। স্থানীয় জনগণ তার দাপটে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছিল।

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চাদ মিয়া বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি নাশকতা মামলার (মামলা নং-১৫) সন্দেহভাজন আসামি। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার