মাধবপুর নি খোঁ জ হওয়ার ৭ দিন পর চুনারুঘাটের চা বাগানে মিলল লা শ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

মাধবপুর নি খোঁ জ হওয়ার ৭ দিন পর চুনারুঘাটের চা বাগানে মিলল লা শ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ১২:০১:২২ অপরাহ্ন

মাধবপুর নি খোঁ জ হওয়ার ৭ দিন পর চুনারুঘাটের চা বাগানে মিলল লা শ

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর থেকে নিখোঁজের ৭ দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চা-বাগানের গহীন জঙ্গলে  মাটি খুঁড়ে লিটন মিয়া (৩৮)  নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ১১টায় চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাপাইছড়া চা-বাগানের ৯নং টিলার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। লিটন মিয়া মাধবপুর উপজেলার গোয়াছনগর এলাকার ছায়েদ আলীর ছেলে।  থানা পুলিশ ও নিহত লিটনের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ এপ্রিল সাতছড়িতে লাকড়ি সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে পরিবারের লোকজন লিটনকে খুঁজাখুঁজি করেন। দীর্ঘ ৭দিন  বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন বুধবার চুনারুঘাট থানাকে অবগত করেন।  চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে একদল পুলিশ  ঘটনার ক্লু উদঘাটনে মাঠে নামেন।  পরবর্তীতে ২৪ ঘন্টার মধ্যেই  তথ্যপ্রযুক্তির সহায়তায়  কাপাইছড়া চা-বাগানে অভিযান চালিয়ে প্রমোদ রিকমন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেন। প্রমোদ রিকমন কাপাইছড়া চা-বাগানের মঙ্গল রিকমনের পুত্র।  পরে রাতেই প্রমোদকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যমতে পাহাড়ি এলাকার কাপাইছড়া চা-বাগানের  ৯নং টিলার ভেতরে মাটিচাপা দিয়ে রাখা  লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক প্রমোদ রিকমন পুলিশকে বলেন, তার ১০ টি গরু চুরি হয়েছে। ৩ এপ্রিল সন্ধ্যায় কাপাইছড়া বাগানে লিটনকে গরু চোর সন্দেহে ৫ জন মিলে আটক করে মারপিট করেন।

একপর্যায়ে মাথায় আঘাত করলে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। একপর্যায়ে লিটনের মৃত্যু হয়। এরপর প্রমোদ রিকমন সহ ৫ জন মিলে নিহত লিটনের লাশ মাটিতে পুঁতে রেখে  চলে যান। মাধবপুর সার্কেলের এএসপি মো: সালিমুল হক বলেন, জেলার মাধবপুর উপজেলার গোয়াছনগর  এলাকার লিটন মিয়া (৩৮) নামে এক এক ব্যক্তিকে মারপিট করে মরদেহ  পুঁতে রাখার ঘটনার কথা জেনে চুনারুঘাটের ওসি নুর আলমের নেতৃত্বে  পুলিশ  ঘটনাস্থলে যান। সেখানে কাপাইছড়া চা-বাগানের বাজারে অভিযান চালিয়ে প্রমোদ রিকমন(৩২) নামে ঘাতককে গ্রেপ্তার করেন এবং  আসামীকে সঙ্গে নিয়ে  চাবাগানের  ৯নং টিলায় মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।  এ তথ্য নিশ্চিত করে থানার ওসি নুর আলম বলেন, ঘটনা জানার ১২ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তারের পর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর ধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এ ঘটনার সঙ্গে আরও যারা  জড়িত তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।  সেই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার