মাধবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

মাধবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ১০:০০:৫৬ পূর্বাহ্ন

মাধবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শনিবার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ প্রাাথমিক শিক্ষক সমিতির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মাধবপুর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে প্রাথমিক শিক্ষক সমিতি ৭উইকেটে বিজয় লাভ করে।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম। এসময় বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাংগীর, উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সিরাজুল ইসলাম তানজিল, সৈয়দ মাহদি হাসান, বাবলু মিয়া, মাসুম খান, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

খেলার শুরুতে টসে জিতে উপজেলা প্রশাসন একাদশের ক্যাপ্টেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ জান্নাতুল বাকী ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে তার দল নির্ধারিত ২০ ওভারে ৯উইকেটের বিনিময়ে ১৩১রান সংগ্রহ করেন।

ক্যাপ্টেন মাহমুদুল হাসান রনির নেতৃত্বে প্রাথমিক শিক্ষক সমিতি একাদশ ১৩ ওভারেই ৩ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে বিজয় লাভ করে।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শিক্ষক ইকবাল মিয়া, বেস্ট ব্যাটসম্যান পদক পান সহকারী পরিসংখ্যান কর্মকর্তা সুজিত গোপ, বেস্ট বোলার শিক্ষক দেবব্রত চক্রবর্ত্তী, বেস্ট ফিল্ডার হন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন উপজেলা ব্যবস্থাপক মোঃ সোলায়মান মিয়া। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মাসুম খান ও শাওন মিয়া।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার