কমলগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি : দুজন দগ্ধ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

কমলগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি : দুজন দগ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন

কমলগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি : দুজন দগ্ধ

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জের উপজেলা চৌমুহনীর শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো. দুরুদ মিয়া অর্ধপাকা বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক দুরুদ মিয়া ও হোটেল ম্যানেজার আবুল কালাম। গুরুতর আহত দুরুদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকার বার্ণ ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে পুড়ে বাসার ৩টি রুমের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শনিবার (১২ এপ্রিল) ভোর ৬টায় পৌরসভার ২নং ওযার্ড বড়গাছ গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুরুদ মিয়ার ছেলে আলী হোসেন জানান, তাদের পরিবারে সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখেন রুমে দাউ দাউ করে আগুন জ্বলছে।

এ সময় রুম থেকে বের হওয়ার সময় বাবা আগুনে শরীর কয়েকটি স্থানে পুড়ে গেছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভাতে গিয়ে হোটেল ম্যানেজার আবুল কালাম আহত হন। আবুল কালামকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দিলেও গুরুতর দগ্ধ বাসার মালিক দুরুদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ণ ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসার টিভি, ফ্রিজসহ আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।’ তিনি প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন। 

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহমদ বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার