বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড কমিটি গঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড কমিটি গঠিত

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ১১:৫০:১৭ পূর্বাহ্ন

বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড কমিটি গঠিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে।  (৯ এপ্রিল) বুধবার রাতে উপজেলার জামকান্দি কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক কর্মী সভায় এ কমিটি গঠন করাহয়।  

নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মুমিন আলীর সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে মাসুক আহমদকে সভাপতি ও জায়েদ আহমদকে সাধারণ সম্পাদক এবং আমিনুল ইসলাম মলিককে সাংগঠনিক ও আছাদ উদ্দিন বটলকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করাহয়। 

এসম বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিছবাউল হক মিনু,ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আজিজ, ফয়জুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও বর্তমান ইউপি সদস্য মো. এমরানুল হক বাবু, কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মলিক, সদস্য রাসেল আহমদ।

তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারুণ্যের অহংকার তারেক জিয়া ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য এখন থেকেই আমাদের সকল নেতাকর্মীকে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। আমরা সঠিক ভাবে কাজ করলে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, এবং টেকসই রাষ্ট্র গঠন করতে পারব।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার