কুলাউড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ০১:৪৯:২৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন


মৌলভীবাজারের কুলাউড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা অংশগ্রহণ করে।

দিবসের শুরুতে সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলা পরিষদ এলাকা থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়ে শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে গিয়ে সমবেত হয়।

শোভাযাত্রায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, থানার ওসি মো. গোলাম আপছার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদওয়ান খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরুজ্জামান সজল, সিনিয়র সাংবাদিক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, সদস্য শেখ বদরুল ইসলাম রানা, রিয়াদ মাহমুদ, এনসিপি নেতা ইব্রাহিম আলী, লিংকন তালুকদার এবং শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টায় ডাকবাংলো মাঠে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও। পরে উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের পরিচালনায় শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনওসহ অন্যান্য অতিথিরা।

এছাড়া সকাল ৮টা থেকে উদীচী শিল্পীগোষ্ঠী, শিল্পকলা একাডেমি, নৃত্যালয় কুলাউড়াসহ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার