হবিগঞ্জে বি*এনপি নেতাকে কু*পিয়ে জ*খম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে বি*এনপি নেতাকে কু*পিয়ে জ*খম

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ০২:৫৭:৫২ পূর্বাহ্ন

হবিগঞ্জে বি*এনপি নেতাকে কু*পিয়ে জ*খম

প্রতীকী ছবি


হবিগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জের ধরে সামাদ উল্যা বাচ্চু (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।  

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার ভাটি শৈলজুড়া (গৈয়বপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সামাদ উল্যা গৈয়বপুর গ্রামের মৃত ইউসুফ উল্যার ছেলে এবং রাজিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।  

জানা যায়, গৈয়বপুর জামে মসজিদের ১৮ শতক জায়গা নিয়ে স্থানীয় আব্দুল আলীর লোকজনের সঙ্গে মসজিদ কমিটির সভাপতি মামুন মিয়াদের বিরোধ ছিল। এরই জের ধরে শনিবার দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায় এবং প্রতিপক্ষের লোকজন সামাদ উল্যার মাথায় কুপিয়ে জখম করে। এ সময় হৃদয় মিয়া (২০), আজিজ উল্যাসহ (৮০) উভয়পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সামাদ উল্যাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। আহত ব্যক্তির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার