মাধবপুরে ইউনিয়ন যু ব লী গ নেতা গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

মাধবপুরে ইউনিয়ন যু ব লী গ নেতা গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ০৪:৪১:৫৯ পূর্বাহ্ন

মাধবপুরে ইউনিয়ন যু ব লী গ নেতা গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সরকারি বেসরকারি স্থাপনা ভাংচুর এর অভিযোগে যুবলীগ নেতা মোঃ বাচ্চু মিয়া (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) ভোররাতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

সে পুরাইকলা গ্রামের মৃত মিয়া ধন এর পুত্র ও বাঘাসুরা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার তদন্তে বাচ্চু মিয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে।

এছাড়াও বর্তমানে সে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্বরযন্ত্র করছে বলে তথ্য পাওয়া গেছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার