কুলাউড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ১১:৫৯:৩১ পূর্বাহ্ন

কুলাউড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছবি: নিজস্ব


কুলাউড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল,সাংবাদিক ময়নুল হক পবন প্রমুখ।

কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৬শ কৃষকদের মধ্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার