মি*থ্যা ও বানোয়াট বি বৃ তি প্রত্যা*হার করে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে এগিয়ে আসুন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

মি*থ্যা ও বানোয়াট বি বৃ তি প্রত্যা*হার করে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে এগিয়ে আসুন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ০৬:৩১:৩১ পূর্বাহ্ন

মি*থ্যা ও বানোয়াট বি বৃ তি প্রত্যা*হার করে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে এগিয়ে আসুন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ শহরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(সুবিপ্রবি) নিয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে সচেতন সুনামগঞ্জবাসীর আয়োজনে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে বসে গুটিকয়েক লোক হাওরবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় নিয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিচ্ছেন যা অত্যন্ত নিন্দনীয় আমরা এর তীব্র নিন্দা জানাই।

একটি মীমাংসিত বিষয় নিয়ে টানাহেঁচড়া করে তারা তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করছেন৷ তারা মিথ্যা অপপ্রচার করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে চান৷ আমরা আশাকরবো তারা তাদের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহার করে সুবিপ্রবি বাস্তবায়নে এগিয়ে আসুন৷  যে জায়গায় বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে জেলার মধ্যে উপযুক্ত জায়গা৷  তাই নির্ধারিত স্থানে সুবিপ্রবি ক্যাম্পাস স্থাপণ কার্যক্রম দ্রুত শুরু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান তারা। 

প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এনামুল কবির, শান্তিগঞ্জ উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, আব্দুল মজিদ কলেজের প্রভাষক জাফর আলী, কবির আহমদ, প্রভাষক দোলন দেবনাথ, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুলেমান কবির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মামুন আহমদ, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদল নেতা রায়হান আহমদ, এনজিও কর্মকর্তা বেলাল আহমদ, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, শাহনুর সুলতান প্রমুখ ও শিক্ষার্থী আপন মিয়া৷ এসময় সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ