শান্তিগঞ্জে ব্রাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শান্তিগঞ্জে ব্রাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ০৮:৪৫:৪১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ব্রাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ব্রাক শিক্ষা কর্মসূচি পাগলা বাজার শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

আজ রবিবার ( ২৭ এপ্রিল ) উপজেলার বীরগাঁও মাঠে বীরগাঁও পশ্চিম পাড়া, বীরগাঁও নয়াবাড়ি বীরগাঁও খালপাড় ও বীরগাঁও বামনগাঁও পঞ্চম শ্রেণী ব্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলাধুলার মধ্যে ছেলে ও মেয়েদের ১০০ মিটার লম্বা দৌড়, ছেলেদের মোরগ লড়াই, মেয়েদের বালিশ খেলা,  ছেলে ও মেয়ে অংক খেলা, অভিভাবকদের হাতে হাড়িভাঙ্গা খেলা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো ইত্যাদি।

ব্রাক শিক্ষা কর্মসূচি সুনামগঞ্জ শাখার ম্যানেজার প্রণয় কান্তি দাসের সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার নূর মোহাম্মদ সানির সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খাঁন। আরও উপস্থিত ছিলেন ব্রাক শিক্ষা কর্মসূচির মনিটরিং অফিসার মশিউর রহমান,  প্রগতি এরিয়া ম্যানেজার মোঃ মোবারক হোসেন, দাবির ব্রাঞ্চ ম্যানেজার হাফিজুর রহমান,  ব্র্যাকের একাউন্স অফিসার সন্তোষ লাল দেব, ঝরনা রানী দেবীসহ এলাকার ইউপি সদস্য, ব্রাক প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

বক্তারা বলেন, হাওরের মাঝে শিক্ষার মান উন্নয়ন করতে ব্রাক শিক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখছে ৷ হাওরের মানুষকে শিক্ষায় আরও  উন্নত করতে নানা শিক্ষা ব্যবস্থা চালু করছে ব্লাক। শিক্ষায় ব্রাকের এই অবদানের জন্য কৃতজ্ঞতা জানান বক্তারা৷  ক্রীড়া প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ