মৌলভীবাজারে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ০১:৩১:০৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার


মৌলভীবাজার জেলার সদর মডেল থানার হত্যা মামলার পলাতক আসামি বজলু মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানাধীন আপার কাগাবালা ইউনিয়নের সমশেরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মৌলভীবাজার জেলার সদর মডেল থানার হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামি বজলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বজলু মিয়া (৪০) মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের বিন্নি গ্রামের মৃত জিলদার মিয়ার ছেলে। হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় আরও ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।  

র‍্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার