মৌলভীবাজারে চো রা ই সিএনজি বিক্রি করতে গিয়ে ধরা ৪ জন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

৩টি সিএনজি উদ্ধার

মৌলভীবাজারে চো রা ই সিএনজি বিক্রি করতে গিয়ে ধরা ৪ জন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ০৭:০৩:০৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে চো রা ই সিএনজি বিক্রি করতে গিয়ে ধরা ৪ জন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ, সিএনজি মালিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ৩টি সিএনজি উদ্ধার ও আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এরা চোরাই অটোরিকশা (সিএনজি) বিক্রি করতে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল।

গ্রেফতার চোরেরা হচ্ছে- ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের পুর্ব মোবারকপুর গ্রামের আব্দুল হাদীর ছেলে নাহিদ আহমদ (২০), গোয়ালাবাজার ইউনিয়নের শষার কান্দি গ্রামের আহমদ আলীর ছেলে সাইফুল ইসলাম (২১), তাজ পুর ইউপির ষাইটধা গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল ইসলাম (১৯) ও বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউপির চান্দগ্রামে মৃত বাছির উদ্দিনের ছেলে  মাসুম আহমদ (১৯)।

সোমবার বেলা দু’টার দিকে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম এলাকা হতে স্থানীয় জনসাধারণ ও সিএনজি মালিকের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে পুলিশ বড়লেখা ও সিলেটের বিভিন্ন জায়গা থেকে চুরি করা তিনটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে।

জানা গেছে, সিলেটের বরইকান্দি এলাকার মিসেস হাজেরা আক্তারের মালিকানাধীন একটি সিএনজি চালিত অটোরিকশা সোমবার সকালে চান্দিরপুর এলাকা থেকে চুরি হয়। চোরেরা অটোরিকশাটি নিয়ে বড়লেখা উপজেলার দাসেরবাজারে যায়। লোকেশন ট্যাকিংয়ের মাধ্যমে সিএনজি মালিক দাসেরবাজার পর্যন্ত অবস্থান নিশ্চিত হন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এক বাড়িতে তার সিএনজি সনাক্ত করেন। তখন ওই বাড়িতে তিন চোর ঘুমাচ্ছিল। তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তিন চুরের তথ্যের ভিত্তিতে এস আই মো.মাসুদ পারভেজ অভিযান চালিয়ে চান্দগ্রাম এলাকা থেকে ২ টি অটোরিকশা উদ্ধারের পাশাপাশি আরও একজনকে আটক করেন। চোরেরা জানিয়েছে তারা বিক্রি করতেই সিএনজি নিয়ে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল। এর আগে তারা বিভিন্ন এলাকা থেকে আরও সিএনজি চুরি করেছে।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার সোমবার বিকেলে জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের হেফাজত থেকে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৩ সিএনজির একটির মালিক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অপর দুই সিএনজি মালিকের মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার গ্রেফতার ৪ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার