স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আজমিরীগঞ্জ থানার ওসির মতবিনিময়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আজমিরীগঞ্জ থানার ওসির মতবিনিময়

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ১১:০৫:৫৪ পূর্বাহ্ন

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আজমিরীগঞ্জ থানার ওসির মতবিনিময়

ছবি : সংগৃহীত


আজমিরীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম এর সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকরা। আজ সোমবার (৫ মে) রাত ৮টায় আজমিরীগঞ্জ থানায় এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আজমিরীগঞ্জ থানার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন, মোঃ শফিকুল ইসলাম। 

তিনি বলেন, অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে।

সভায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক, সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা, উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রেসক্লাবের সদস্য বিকে ব্যানার্জী, ফরহাদ চৌধুরী, শরীফ উদ্দিন পেশোয়ার, মো: আশিকুর রহমান, এনামুল হক মিলাদ,কনৌজ ব্যানার্জী,রিয়াদ হোসেন,সেন্টু আহমেদ জীহান,কাউছার আহমেদ,সাইদুল ইসলাম বাহার, ঝুমন মোড়ল, লালন পারভেজ, রনি পারভেজ, আব্দুল মজিদ,আমিনুল ইসলাম আপন, প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আজমিরীগঞ্জ থানার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক নির্মূল, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে বর্তমান ওসি মোঃ শফিকুল ইসলাম যথাযথ পদক্ষেপ নিবেন বলে আশা ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার