লাখাইয়ে ঘূর্ণিঝড়ের লন্ডভন্ড ঘরবাড়ি-গাছপালা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ AM

লাখাইয়ে ঘূর্ণিঝড়ের লন্ডভন্ড ঘরবাড়ি-গাছপালা

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৩ ০৫:৫২:৩০ AM

লাখাইয়ে ঘূর্ণিঝড়ের লন্ডভন্ড ঘরবাড়ি-গাছপালা

লাখাই উপজেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর ও শতাধিক গাছপালা


হবিগঞ্জের লাখাই উপজেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর ও শতাধিক গাছপালা।

 শুক্রবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন ধর্মপুর গ্রামে  ঘূর্ণিঝড়ের তাণ্ডব ঘটে। 

স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ধর্মপুরের প্রায় ১ কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়েছে; উড়ে গেছে কাচা ঘর এবং দোকানের টিন, গাছ ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু আধা-পাকা ঘর। গাছের নিচে চাপা পড়ে আহতের বেশ কয়েকজন।  গর ভেঙ্গে যাওয়ায়  গৃহহীন হয়ে পড়েছেন বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবার। 

একাধিক ক্ষতিগ্রস্ত জানিয়েছেন, ভোরে ঘুমন্ত অবস্থায় কিছু বুঝে উঠার আগেই ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। ব্যাপকক্ষয়ক্ষতি হয়েছে  বলেও জানান তারা।

লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদ রায় জানান, ধর্মপুর বড়বাড়ী সার্বজনীন পুজার মণ্ডপ ঘূর্ণি ঝরে লন্ডভন্ড হয়েছে বিধায় 

ক্ষতিগ্রস্ত মন্দির ও মূর্তি পুননির্মাণ করার জন্য সরকারীভাবে আর্থিক সাহায্যের দাবি  জানান। 

মুদি দোকানী মইনুদ্দিন বলেন, আমার লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়ে গেছে।

এ ব্যাপারে মুড়িয়াউক  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সারোয়ার জনির এর সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি । 

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, টর্নেডোর তাণ্ডবে বিধ্বস্তর বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করব।  প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন করা হবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ