এমসি কলেজে ধ র্ষ ণ : মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

এমসি কলেজে ধ র্ষ ণ : মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ১২:৫২:৫৪ অপরাহ্ন

এমসি কলেজে ধ র্ষ ণ : মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


সিলেটের এমসি কলেজে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আজ মঙ্গলবার সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। পরে ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার পরবর্তী শুনানি দিন ১৩ মে নির্ধারণ করেন।

আদালতে শুনানি সময় মামলার আট আসামিই উপস্থিত ছিলেন। এর আগে মামলাটি সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। বাদীর আবেদন ও উচ্চ আদালতের নির্দেশে ওই মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনাল সাক্ষীদের প্রতি সমন ইস্যু করে আগামী ১৩ মে তাদের ডেকেছেন।’

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে (২০) দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা করেন।

পরে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তিন দিনের মধ্যেই মূল অভিযুক্ত ছয়জনসহ সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ধর্ষণের ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর ২০২১ সালের ৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী