সুনামগঞ্জে ৩১ লক্ষ টাকার ভা*রতীয় শাড়ি জ*ব্দ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সুনামগঞ্জে ৩১ লক্ষ টাকার ভা*রতীয় শাড়ি জ*ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ০২:৫৬:০৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৩১ লক্ষ টাকার ভা*রতীয় শাড়ি জ*ব্দ


সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মালাইগাঁও সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চোরাকারবারিরা এই ভারতীয় কাপড়ের চালান শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসছিল বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (৭ মে) ভোর ৪টা ১৫ মিনিটে চিনাউড়া বিওপির সদস্যরা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এসব শাড়ির চালান জব্দ করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দকৃত ভারতীয় শাড়ির সংখ্যা ৩৩০ পিস, যার বাজারমূল্য আনুমানিক ৩১ লক্ষ ৩৫ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. জাকারিয়া মোস্তফা জানান, চোরাচালানকারীরা ঈদ উপলক্ষে এই শাড়ির চালান সীমান্ত দিয়ে আনতে চাইলেও বিজিবির তৎপরতায় তা আটকে দেওয়া সম্ভব হয়।

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রুখতে বিজিবি সর্বদা প্রস্তুত। জব্দ করা শাড়িগুলো শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ