বড়লেখা সী মা ন্তে আ*ট ক ৪৪ এর মধ্যে ৩৫ জন পরিবারের জি ম্মা য়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

বড়লেখা সী মা ন্তে আ*ট ক ৪৪ এর মধ্যে ৩৫ জন পরিবারের জি ম্মা য়

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ০৬:১৮:২০ পূর্বাহ্ন

বড়লেখা সী মা ন্তে আ*ট ক ৪৪ এর মধ্যে ৩৫ জন পরিবারের জি ম্মা য়

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে দুইদিনে প্রায় শতাধিক মানুষকে ঠেলে দিয়েছে বিএসএফ। এর মধ্যে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আটককৃতদের পরিচয়ও মিলেছে। তারা বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সকালে আটককৃতদের (৫২ বিজিবি) বড়লেখা থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। ওই দিন বিকেলে ৪৪ জনের মধ্যে ৩৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ মে) ও বৃহস্পতিবার (৮ মে) উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় শতাধিক মানুষ অনুপ্রবেশ করেছেন। অনুপ্রবেশকারী লোকজন অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ দালালের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশা যোগে অন্যত্র চলে যান।

এরমধ্যে ৪৪ জনকে আটক করে বিজিবি।  আটককৃতরা জানিয়েছেন, তারা গত বছরে বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। সম্প্রতি ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে বিএসএফ তাদের জোর করে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান শুক্রবার বিকেলে বলেন, বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রেবশের সময় ৪৪ জনকে বিজিবি আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি। শুক্রবার আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তাদের পরিচয়ও পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে ৩৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। তাদেরও পরিবারের জিম্মায় দেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার