সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে শান্তিগঞ্জে মা*নববন্ধন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে শান্তিগঞ্জে মা*নববন্ধন

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ০১:১৮:২৩ পূর্বাহ্ন

সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে শান্তিগঞ্জে মা*নববন্ধন


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ একটি মীমাংসিত বিষয়। কারণ পার্লামেন্টে আইন পাশ করে এর স্থান নির্ধারণ করা হয়েছে। যারা এটা নিয়ে বিরোধিতা করছে তারা ষড়যন্ত্রকারী। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুটি সেশনে ক্লাস শুরু হয়ে গেছে। তাই শিক্ষার্থীদের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে পূর্ব নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু করা উচিত। তা না হলে শিক্ষার্থীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা বলেছেন নির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় হবে। তারা এর কাজ দ্রুত শুরুর করার চেষ্টা করছেন। তবে আমাদের থেমে থাকলে হবে না। বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

জেলা যুবদল নেতা মোফাসসির আহমদ হৃদয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফরিদুর রহমান ফরিদ, সদর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, শ্রমিক ফেডারেশনের নেতা নজরুল ইসলাম, শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী ময়না মিয়া ও ব্যবসায়ী আব্দুল লতিফ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইছমতপাশা, জামির মিয়া, আব্দুল কাইয়ূম, ওয়াকিব মিয়া, যুবদল নেতা ফরুক মিয়া, আরজু মিয়া, আলম খান, নাজমুল হোসেন, আব্দুল অজুদ, শহিদ মিয়া, মাফি মিয়া ,মনসুর মিয়া, ছাত্রদল নেতা সালেহ আহমদ লিটন, মূরশেদ আহমদ হৃদয়, নাঈমুর রহমান রেজুয়ান, তপু ইসলাম ইমন, মিছবাহ আহমদ, তকিন, মাহিন ,মাহি, বাহরিয়া, ও জাহেদ মিয়াসহ আরও অনেকে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ