আজমিরীগঞ্জে ব জ্র পা তে এক যুবকের মৃ*ত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ব জ্র পা তে এক যুবকের মৃ*ত্যু

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ০৮:৫৯:৫৩ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ব জ্র পা তে এক যুবকের মৃ*ত্যু

ফাইল ছবি


গোসল করে বাড়ি  ফিরা হল না সাজু  নামে এক যুবকের। হবিগঞ্জে জেলার আজমিরীগঞ্জ উপজেলার  কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে  গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া ( ২০ ) নামে এক যুবকের মৃত্যু বরন করে।

রোববার ( ১১ মে ) বিকেল প্রায় ৫ ঘটিকায় এ ঘটনা ঘটে। মৃত সাজু মিয়া কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে জমিতে পানি দেওয়ার ড্রেনে গোসল করতে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের শিকার হন সাজু। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে আহত অবস্থায়  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার  মৃত ঘোষণা করেন।

ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আ: রব মিয়ার সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে একটি ড্রেনে গোসলের সময় বজ্রপাতে আহত হন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে সাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার