বড়লেখায় ঝ*ড়ে ভে ঙে ছে বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎহীন অনেক এলাকা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

বড়লেখায় ঝ*ড়ে ভে ঙে ছে বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎহীন অনেক এলাকা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ০৯:২২:৩৮ পূর্বাহ্ন

বড়লেখায় ঝ*ড়ে ভে ঙে ছে বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎহীন অনেক এলাকা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। গাছপালা উপড়ে বিদ্যুতের ১১ খুঁটি ভেঙ্গে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়েগেছে। সকাল থেকে বিদ্যুৎহীন অধিকাংশই এলাকা। বিদ্যুৎহীন এলাকায় মানুষ চরম দূর্ভোগে পড়েছেন।

রবিবার (১১মে) ভোর ৫ দিকে উপজেলার বিভিন্ন স্থানে দমকা বাতাস, বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ে ১১ টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এ ছাড়া অনেক মিটার নষ্ট হয়ে গেছে। বিভিন্ন স্থানে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,  প্রচন্ড ঝড়ে উপড়ে পড়েছে সহস্রারাধিক গাছপালা, বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে বিদ্যুতের খুটি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর-দোকানপাট।

সরেজমিনে দেখা যায়, বিদ্যুতের খুঁটি ওপর বিশাল আকৃতির গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বড়লেখা- চান্দগ্রাম আঞ্চলিক মহা সড়কের উপর গাছপালা উপড়ে পড়েছে। স্থানীয় লোকজন সেচ্ছাশ্রমে গাছ কেটে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন। একাধিক স্থানে বিদ্যুতের খুটি ভেঙ্গে ও মূল সঞ্চালন লাইন ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়-তুফানে গছপড়ে বাড়ি-ঘর ও দোকানের চালায় ছিদ্র হয়ে গেছে।

বড়লেখা যোনাল অফিস জানিয়েছে, উপজেলার উপর দিয়ে ভোরে প্রচন্ড ঝড় বয়ে যায়, এতে একাধিক স্থানে বিদ্যুতের খুটি ভেঙ্গে ও মূল সঞ্চালন লাইন ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ লাইন ঠিক করতে মাঠ কর্মীরা কাজ করছেন। ভেঙে যাওয়া খুটি সরিয়ে নতুন খুটি বসানো হচ্ছে। রাতেই কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন চালুকরা হবে। আশা করছি কাল সোমবার দিনের মধ্যে উপজেলা ব্যাপী বিদ্যুৎ সঞ্চালন লাইন চালুকরা যাবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার