শ্রীমঙ্গলে ব জ্র পা তে দুটি নারিকেল গাছে আ গু ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ব জ্র পা তে দুটি নারিকেল গাছে আ গু ন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ব জ্র পা তে দুটি নারিকেল গাছে আ গু ন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের ঘটনায় দুটি পৃথক নারিকেল গাছে আগুন ধরে যায়। রবিবার (১১ মে) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আকাশ কালো হয়ে আসে এবং শুরু হয় তীব্র কালবৈশাখী ঝড়। ঝড়ের সঙ্গে প্রবল বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে অবস্থিত একটি নারিকেল গাছে এবং অপর একটি বজ্রপাত শ্রীমঙ্গল রেলওয়ে কলোনির পাশে আরেকটি নারিকেল গাছে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় গাছদুটিতে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

স্থানীয়রা দ্রুত উদ্যোগ নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের তৎপরতা এবং প্রবল ঝড়বৃষ্টির কারণে আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের বজ্রপাত থেকে গাছে অগ্নিকাণ্ডের ঘটনা এ এলাকায় প্রথম। অনেকেই একে প্রকৃতির ভয়ঙ্কর রূপ বলে নে করের।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “থানার একটি নারিকেল গাছে বজ্রপাতের কারণে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে আগুন নিভে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার