সিলেটে এক মাসে সড়কে প্রাণ গেল ২৮ জনের
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৮ AM

সিলেটে এক মাসে সড়কে প্রাণ গেল ২৮ জনের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০১:৩২:৫৮ AM

সিলেটে এক মাসে সড়কে প্রাণ গেল ২৮ জনের

প্রতীকী ছবি


সিলেটে এক মাসে সড়ক দূর্ঘটনায় সড়কে প্রাণ হারিয়েছেন ২৮ জন। এছাড়া আহত হয়েছেন ৬২ জন আর দুর্ঘটনা হয়েছে ২৪ টি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে গত মে মাসে সিলেট বিভাগে ২৪ টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬২ জন আহত হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদন জানায়, বিদায়ী মে মাসে ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৭৬৯ জন। একই সময় রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। নৌ-পথে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, আহত ৮ এবং ৩ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৬৪ টি দুর্ঘটনায় ৫২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৭৯ জন। এই সময়ে ১৮৫ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮১ জন নিহত, ১১৪ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭.২৯ শতাংশ, নিহতের ৩৮.৬৭ শতাংশ ও আহতের ১৪.৮২ শতাংশ।

আজ বুধবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করা হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ১২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৮২ জন চালক, ৯১ জন পথচারী, ৫৫ জন পরিবহন শ্রমিক, ৭৫ জন শিক্ষার্থী, ১৩ জন শিক্ষক, ৭৮ জন নারী, ৬৩ জন শিশু, ০৪ জন সাংবাদিক, ০৫ জন চিকিৎসক, ০২ জন মুক্তিযোদ্ধা এবং ০৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।   এদের মধ্যে নিহত হয়েছে- ০৫ জন সেনাবাহিনীর সদস্য, ১৩৭ জন বিভিন্ন পরিবহনের চালক, ৮৩ জন পথচারী, ৫৩ জন নারী, ৪৫ জন শিশু, ৩৯ জন শিক্ষার্থী, ৩০ জন পরিবহন শ্রমিক, ০৭ জন শিক্ষক, ০৪ জন চিকিৎসক, ০২ জন সাংবাদিক, ০২ জন বীর মুক্তিযোদ্ধা ও ০৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৬৮৭ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৮.০৯ শতাংশ মোটরসাইকেল, ২৪.১৬ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৩.৬৮ শতাংশ বাস, ১৬.৪৪ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৩.২০ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ৮.২৯ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬.১১ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটের মাটিতে কোনো ধরনের স*ন্ত্রাসী ক*র্মকাণ্ডের স্থান হবে না
নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছি*নতাই: দেশীয় অ*স্ত্রসহ একজন গ্রে*ফতার
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, অনুদান ও সহায়তা বিতরণ
ডিপজল নি*খোঁজ: জকিগঞ্জ সীমান্তে উ*ত্তেজনা
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গোলাপগঞ্জে বেহাল সড়কে জনদু'র্ভোগ
মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং
প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ
মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক