হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সং ঘ র্ষ: ওসিসহ আ হ ত ৪০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সং ঘ র্ষ: ওসিসহ আ হ ত ৪০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ০৬:০৬:৪৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সং ঘ র্ষ: ওসিসহ আ হ ত ৪০

ছবি : সংগৃহীত


হবিগঞ্জ শহরে ব্যাটারি চালিত অটোরিকশার (ইজিবাইক) যাত্রী উঠানো নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসির মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ মে) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ সংঘঠিত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা জানান, শায়েস্তানগর পয়েন্ট বহুলা ও শায়েস্তানগর এলাকার যাত্রী উঠানো নিয়ে স্থানীয় একজনের সাথে শহরতলীর বড় বহুলা গ্রামের এক ব্যক্তির বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি মাইকে ঘোষণা দিয়ে আত্মীয়স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই ঘন্টাব্যাপী সংর্ঘষ হয়। আর এতে করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

আহতদের মধ্যে- বাপ্পি মিয়া, রুখন মিয়া, সুমন মিয়া, শাওন খান, আব্দুস সালাম, মুরাদ মিয়া ও গোলাম মাহবুবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার